22 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

বিএনএ ডেস্ক: রাজধানীর পোস্তগোলা ব্রিজে রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ৮টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন-মো. রাসেল মোল্লা ও কামরুল ইসলাম।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের কাছে থাকা ভোটার আইডি কার্ড থেকে নাম-পরিচয় জানা গেছে। রাসেল মোল্লা বরিশালের বানারীপাড়া থানার মুকুল মোল্লার সন্তান ও কামরুল ইসলাম নোয়াখালী জেলার সেনবাগ থানার গোলাম মোস্তফার সন্তান। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু