25 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সারা দেশে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ সব বিভাগে বৃষ্টির আভাস

বিএনএ ডেস্ক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে টানা বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। কোথাও কোথাও জলমগ্ন হয়ে পড়ে সড়ক। আর ভোগান্তিতে পড়ে নগরবাসী। এই বৃষ্টি আজও অব্যাহত থাকতে পারে।

শনিবার (৬ অক্টোবর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। গতকাল ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে তারা।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। শনিবার থেকে সারাদেশেই বৃষ্টি কমতে শুরু করতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম নাগাদ বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর নাগাদ বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!