18 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ

ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ


বিএনএ,ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ।রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

এ দিকে নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শুরুতে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৭১০টি বুথ নির্ধারণ করা হয়েছিল। তবে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে দ্বিতীয় দফায় বাড়িয়ে বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৮১০টি।

অন্যদিকে নির্বাচন উপলক্ষে অপপ্রচার ঠেকাতে ইতোমধ্যে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সেই সঙ্গে ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে সঠিক তথ্য পেতে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ (https://www.facebook.com/duadministration) এবং অফিসিয়াল সাইটগুলো অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু