28 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে উদ্ধার করা খাস জমিতে বৃক্ষ রোপণ

ফেনীতে উদ্ধার করা খাস জমিতে বৃক্ষ রোপণ

ফেনীতে উদ্ধার করা খাস জমিতে বৃক্ষ রোপণ

বিএনএ, ফেনী-ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের হরিপুর গ্রামে উদ্ধারকৃত ১১শ’ একর ১৭ শতক খাস জমিতে ১ হাজার ২০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফখরুল ইসলাম, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা বন কর্মকর্তা শাহ আলম প্রধানিয়া ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই ভূঁইয়া প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ হাসান।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে