27 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কঠিন কাজ সহজ হওয়ার দোয়া

কঠিন কাজ সহজ হওয়ার দোয়া

কঠিন কাজ সহজ হওয়ার দোয়া

বিএনএ, ঢাকা: অনেক সময় মানুষ কাজের চাপে দিশেহারা হয়ে যায়। অস্থিরতা ও টেনশনে স্থির থাকতে পারে না। সে সময় মহান আল্লাহ সাহায্য ছাড়া শারীরিক, আত্মিক কিংবা মানসিক প্রশান্তি পাওয়ার কোনো উপায় নেই। তাই কাজ যত কঠিনই হোক না কেন মহান আল্লাহর সাহায্য খুবই জরুরি। এ সম্পর্কে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে হিব্বানে একটি দোয়া এসেছে।

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাঝনা ইজা শিতা সাহলান।

বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ২৪২৭)

সুতরাং, মুমিন মুসলমানের উচিত, জীবনের কঠিন মুহূর্তে প্রশান্তি পেতে এবং কঠিন কাজ সহজে করতে এ দোয়াটি বেশি বেশি পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য দীনের কাজগুলো সহজ করে দিন। যেকোনো হালাল কাজ সহজে করার তাওফিক দান করুন। আমিন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ