24 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো আলবেনিয়া

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো আলবেনিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : আলবেনিয়া ইরানি কর্মকর্তাদেরকে দেশ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় এ সিদ্ধান্তের কথা জানায় দেশটি।

বুধবার প্রধানমন্ত্রী এডি রামা সমস্ত ইরানি কূটনীতিক এবং দূতাবাসের কর্মীদের বহিষ্কারের ঘোষণা দেন এবং তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে বলেন।

গত জুলাইয়ে আলবেনিয়ায় এক সাইবার হামলার ঘটনা ঘটে। দীর্ঘ তদন্তে সেই হামলার সঙ্গে ইরান জড়িত বলে প্রমাণ পেয়েছে আলবেনিয়া কর্তৃপক্ষ। এরপরই বুধবার ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে পূর্ব ইউরোপের এই দেশটি।

অভিযোগ ও কূটনৈতিক সম্পর্ক ছেদের ব্যাপারে ইরানের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের অনুরোধে আলবেনিয়ার কর্তৃপক্ষ পিপলস মুজাহেদিন অফ ইরান (এমইকে) নামে পরিচিত একটি নির্বাসিত গোষ্ঠীর প্রায় ৩ হাজার সদস্যকে গ্রহণ করার জন্য সম্মত হওয়ার পরে তিরানা এবং তেহরানের মধ্যকার সম্পর্কের নাটকীয়ভাবে অবনতি হতে থাকে। ওই গোষ্ঠীর সদস্যদের ইরানি কর্মকর্তারা সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার