বিএনএ, ছাগলনাইয়া : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাগলনাইয়ার মহামায়ায় দোয়া ও আলোচনা সভা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদগাজী বাজারে মহামায়া ইউনিয়ন সাবেক ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবু তাহের।
মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ ফজলুল মজিদ জুটন’র সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা জাবেদ’র পরিচালনায় দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন, যুগ্ন আহবায়ক জুয়েল, আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাছির উদ্দিন রাকিব, সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিম, ইসমাইল হোসেন, বাবু, হানিফ, সুমন, আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও আলোচনা সভা শেষে যুবদলের সদস্য সচিব শেখ ফজলুল মজিদ জুটন’র উদ্যোগে খাবার বিতরণ করা হয়।
বিএনএ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।
![]()

