18 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ভ্যানচালক

রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ভ্যানচালক

রাজধানী

বিএনএ, ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোকলেস মিয়া (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় সায়দাবাদ জনপদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফাহিমা বেগম জানান, তার স্বামী প্রতিদিনের মতো বাসা থেকে ভ্যান নিয়ে বের হন। রবিবার সন্ধ্যায় খবর আসে আমার স্বামী সায়দাবাদ জনপদ মোড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে। বর্তমানে চিটাগাং রোড় ওবদা কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী