23 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়িতে লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত

যাত্রাবাড়িতে লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়িতে লেগুনার ধাক্কায় মো. ইমরান খান (৩৪) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে হাশেম পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি মারা যান।

নিহত ইমরান খানকে ঢামেকে নিয়ে আসা শাহজাহান জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন ইমরান। রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে হাশেম পেট্রল পাম্পের সামনে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার সোটকালী নগর গ্রামের মোনসের খানের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মুজাহিদ নগর এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে