23 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে রিকশার গ্যারেজে বিস্ফোরণ, দগ্ধ ১ জনের মৃত্যু

রাজধানীতে রিকশার গ্যারেজে বিস্ফোরণ, দগ্ধ ১ জনের মৃত্যু

রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ,দগ্ধ ৩

বিএনএ, ঢাকা : রাজধানীর তুরাগ কামারপাড়া রাজাবাড়ী এলাকার ভাঙ্গারী দোকান ও রিক্সার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। মোঃ আলম(২৩) নামে ওই ব্যক্তি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার শরীরে ৭০ শতাংশ দগ্ধ ছিল। শনিবার রাত পৌনে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (৬ আগস্ট) উত্তরা কামারপাড়া রাজাবাড়ি এলাকার একই শেডের নিচে ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অন্য দগ্ধরা হলেন রিকশাচালক মিজান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল (২৫), আলামিন (৩৫), মাসুম (৩৮) ও গ্যারেজ মালিক গাজী (৪০)।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার