26 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা হারালেন ব্যবসায়ী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা হারালেন ব্যবসায়ী

অজ্ঞানপার্টি

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তানে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক ব্যবসায়ীর সর্বস্ব খোয়েছে। বুধবার (৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা রফিকুল ইসলাম জানান, মামুন আজ সকালে মালামাল কিনতে সাভার আশুলিয়া থেকে ঢাকা নবাবপুর ও সুন্দরবন স্কয়ার মার্কেটে আসেন। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা টাকা নিয়ে গেছে।পরে আমরা খবর পেয়ে তাকে গুলিস্তান সুন্দরবন মার্কেটের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।তিনি আরও জানান, ওই ব্যাক্তির বাড়ি রংপুর জেলায়। বর্তমানে সাভার আশুলিয়া জিতাবো এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পর পড়েন। তাকে হাসপাতালে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার কাছে থেকে কত টাকা নিয়েছে এখনো বিস্তারিত জানা যায়নি। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে