24 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রক্সি কাণ্ডে জড়িত রাবি শিক্ষার্থীকে বহিষ্কার

প্রক্সি কাণ্ডে জড়িত রাবি শিক্ষার্থীকে বহিষ্কার


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হওয়া শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছেন প্রশাসন। বুধবার (৭ জুন) রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিস্কৃত শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। স্বপন নওগাঁর বদলগাছি থানার চকগপিনাথ গ্রামের মোজাম্মেল হোসাইনের ছেলে। ভর্তি পরীক্ষার প্রথম শিফটে কৃষি অনুষদের একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে তানভীর আহমেদে নামের একজনের পরিবর্তনে প্রক্সি দিতে গিয়ে আটক হন স্বপন হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গত ৩০ মে কৃষি অনুষদের একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে সকাল ৯টা-১০টার শিফটে প্রকৃত শিক্ষার্থী তানভীর আহমেদ রোল (২৪০৯৬) এর হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী প্রক্সি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কারণে শিক্ষার্থী মো. স্বপন হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এ প্রসঙ্গে লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. মো. নূরুল মোমেন বলেন, কেউ অনিয়ম বা খারাপ কাজের সাথে যুক্ত হলে তাকে সাজা পেতেই হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্তটি নিয়েছে সেটা অবশ্যই ভাল। কারণ তাকে হাতেনাতে ধরা হয়েছিল। আর তথ্য প্রমাণের ভিত্তিতে সে অপরাধী। আমার কাছে এটা দুঃখজনক যে সেই শিক্ষার্থীটা আমার বিভাগের।

বিএনএ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে