23 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভেঙে পড়ল গাছের ডাল, প্রাণে বাঁচলেন অভিনেত্রী

ভেঙে পড়ল গাছের ডাল, প্রাণে বাঁচলেন অভিনেত্রী

সায়নী ঘোষ

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী সায়নী ঘোষ। তিনি ভারতে চলমান লোকসভা নির্বাচনে তৃণমূলের একজন প্রার্থী। সোমবার (৬ মে) নির্বাচনী প্রচারণার কাজে বের হলে এই অভিনেত্রীর গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। পরে অন্য গাড়ি করে এলাকা ছাড়েন সায়নী।

জানা যায়, তীব্র তাপপ্রবাহের পর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সোমবার বিকেলে কালবৈশাখী ও প্রবল বৃষ্টি নামে। এমন আবহাওয়ার মধ্যেও হুডখোলা গাড়িতে নির্বাচনী প্রচার অব্যাহত রাখেন সায়নী। এ সময় তার র‍্যালির সামনেই ভেঙে পড়ে গাছের ডাল। তবে কেউ আহত হননি।

প্রসঙ্গত, এবার ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে সাত দফায়। সে অনুযায়ী গত ১৯ এপ্রিল প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় ভোট শুরু হয় ২৬ এপ্রিল। আর আজ (৭ মে) চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ। এতে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট ৯৩টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী