24 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

জামালপুরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

জামালপুরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

বিএনএ,জামালপুর: জামালপুরের যমুনা সার কারখানার রাসায়নিক প্ল্যান্টের ভ্যাসেলে লিকেজ দেখা দেওয়ায় অগ্নিকাণ্ডের শঙ্কায় কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।শনিবার (৭ মে) সন্ধ্যায় লিকেজ দেখা দিলে অগ্নিকাণ্ডের শঙ্কায় ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ।

তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই কারখানার উৎপাদন বন্ধ করে দিয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের শঙ্কার হাত থেকে কারখানাকে রক্ষা করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার রাসায়নিক বিভাগের অতিরিক্ত প্রধান আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাসায়নিক প্ল্যান্টের ভ্যাসেল লিকেজ হওয়ার অগ্নিকাণ্ডের শঙ্কায় তাৎক্ষণিক উৎপাদন বন্ধ করে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডের তেমন কোন ঘটনা ঘটেনি। লিকেজ মেরামত করে উৎপাদনে যেতে কয়েকদিন সময় লাগবে।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে