24 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের প্রলোভনে ধর্ষণ : হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে ধর্ষণ : হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে ধর্ষণ : হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে মামলা

বিএনএ, চট্টগ্রাম : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৭ মে) হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)ধারায় এ মামলা (মামলা নং ৯) দায়ের করেন ভুক্তভোগী এক নারী। মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয় এসআই মো.মুকিব হাসানকে।

মামলার এজাহারে বলা হয়, গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয়। ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত চ্যাটিং হয়। ২০১৯ সালের নভেম্বরে বিয়ের প্রলোভন দেখিয়ে  হাটহাজারীর কনক বিল্ডিংয়ের নীচ তলায় বাসা ভাড়া করে দেন ফয়েজী। দীর্ঘ এক বছর ওই ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ফয়েজী। গত বছর হাটহাজারী থেকে চট্টগ্রাম নগরীতে খালার বাসায় চলে আসেন ভুক্তভোগী ওই নারী। এরপরও ফয়েজী বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে গিয়ে সুকৌশল বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে এক নারী বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে