25 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে দুইবেলা সংসদ অধিবেশন

আজ থেকে দুইবেলা সংসদ অধিবেশন


বিএনএ, ঢাকা: আজ মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে  সংসদ অধিবেশন চলবে।প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায়  অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা চালানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করা প্রক্রিয়া শুরু হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৭টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতায় আগামী ১২ তারিখের মধ্যে অধ্যাদেশগুলো বিল পাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানান, ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ শেষ করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ জাতীয় সংসদে আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছিলো। এই ৯৮টি অধ্যাদেশের মধ্যে সোমবার ১০টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হয়। এই ১০টি বিলের মধ্যে সাতটি পাস হয়েছে। বাকি তিনটি আলোচনার জন্য রাখা হয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ