20 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » তিন দাবিতে সোহেল তাজের পদযাত্রার ঘোষণা

তিন দাবিতে সোহেল তাজের পদযাত্রার ঘোষণা

তিন দাবিতে সোহেল তাজের পদযাত্রার ঘোষণা

বিএনএ, ঢাকা: তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানান তিনি।

আগামী রোববার বিকেল ৪টায় পদযাত্রা শুরুর ঘোষণা দিয়ে সোহেল তাজ লিখেছেন, কেউ চাইলে তার সঙ্গে পদযাত্রায় সামিল হতে পারেন। কেউ যুক্ত না হলেও তিনি একাই পদযাত্রা করবেন।

দুপুর ১২টায় দেয়া ফেসবুক পোস্টে তিন দাবির বিষয়ে সোহেল তাজ জানান, ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ায় দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে। ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী