26 C
আবহাওয়া
২:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মোদির শুভেচ্ছা বার্তার জবাব দিলেন শাহবাজ শরিফ

মোদির শুভেচ্ছা বার্তার জবাব দিলেন শাহবাজ শরিফ


বিএনএ,ডেস্ক : পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ ধন্যবাদ জানান । এর আগে প্রধানমন্ত্রী হওয়ায় শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।

নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শাহবাজ লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমাকে অভিনন্দন জানানোর জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ গত সপ্তাহে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) সমর্থন নিয়ে জাতীয় পরিষদে ২০১ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

শাহবাজের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী ওমর আইয়ুব খান জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে মাত্র ৯২ ভোট পেয়ে হেরে গেছেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু