26 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবির কৃষি বিভাগের ল্যাবে মাশরুম চাষ

নোবিপ্রবির কৃষি বিভাগের ল্যাবে মাশরুম চাষ


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের ল্যাবে টিস্যু কালচার থেকে মাশরুম উৎপাদন করা হয়েছে। বিভাগটির সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুজ্জামানের তত্ত্বাবধানে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী রাস্মিন চাকমা এবং মো. বিল্লাল হোসেন টিস্যু কালচার থেকে মাশরুম উৎপাদনে সক্ষম হয়েছেন। কৃষি বিভাগের ল্যাব থেকে মাশরুম বীজ সংগ্রহ করে নোয়াখালী অঞ্চলের অঞ্চলের কৃষকরা উৎপাদন করতে পারবেন বলে জানিয়েছেন ড. নুরুজ্জামান।

জানতে চাইলে ড. নূরুজ্জামান বলেন, প্রায় ছয় মাসের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে আমরা মাশরুম উৎপাদনে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ওয়েস্টার মাশরুমের চারটি ভ্যারাইটি- পিওটু, অ্যাসওটু, অ্যাইচকে-৫১ এবং ডব্লিওএস নিয়ে টিসু কালচারের পাশাপাশি বিভিন্ন ধরণের কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটিঅ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল এবং ফাইবার টেস্ট সম্পন্ন হয়েছে।

কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুজ্জামান জানান, মাশরুমের এ ধরণের টিস্যু কালচার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট বহু আগ থেকেই হয়ে আসছে। তাছাড়া বাংলাদেশের মাগুরা ও কুমিল্লাতে স্বল্প পরিসরে মাশরুমের টিস্যু কালচার হলেও নোয়াখালী অঞ্চলে এ ধরনের টিস্যু কালচার নেই বললেই চলে।

তিনি বলেন, সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে সংগৃহীত মাশরুমের ত্রুটিং বডি থেকে সরিষার দানার মত অংশ নিয়ে টিস্যু কালচারের মাধ্যমে বীজ তৈরি করা হয়েছে, যে বীজগুলো কিংবা প্যাকেটগুলো আমাদের ল্যাব থেকে কৃষকরা সংগ্রহ করে এবং উক্ত প্যাকেট থেকে মাশরুম উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হবেন। তাছাড়া ভোক্তারাও আমাদের ল্যাব থেকে এ প্যাকেট সংগ্রহ করে বাসার বারন্দায় কিংবা পরিত্যাক্ত জায়গায় রেখে নিজেরাই মাশরুম উৎপাদন করে পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, পুষ্টিগুণে সমৃদ্ধ এই মাশরুমের বিশ্বব্যাপী চাহিদা থাকলেও বাংলাদেশে উৎপাদন ব্যবস্থা ও স্বল্পতার কারণে এদেশের জনগণ এর পুষ্টিগুণ থেকে বঞ্চিত হচ্ছে। শুধু মাশরুম খেয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ বেঁচে থাকা সম্ভব। নোয়াখালীসহ আশেপাশের অঞ্চলে কৃষক ও ভোক্তা পর্যায়ে ওয়েস্টার মাশরুমসহ অন্যান্য মাশরুম বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেওয়াই প্রাথমিক লক্ষ্য বলে উল্লেখ করেন এই গবেষক। তাছাড়া ভবিষ্যতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা থেকে বন্য মাশরুম সংগ্রহ করে এ প্রক্রিয়ায় সংখ্যা বাড়িয়ে বাণিজ্যিকভাবে মাশরুম চাষীদের মাঝে ছড়িয়ে দেওয়াও লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ