25 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অল্পের জন্য প্রাণ রক্ষা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অল্পের জন্য প্রাণ রক্ষা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অল্পের জন্য প্রাণ রক্ষা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

বিএনএ, বিশ্বডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বন্দর নগরী ওডেশায় ৫ জন নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) গ্রিসের প্রধানমন্ত্রী ক্রায়াকোস মিসোতাকিস সঙ্গে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ওডেশা সফররত অবস্থায় এই হামলা চালানো হয়।

রাশিয়া বলছে, তারা নেভাল ড্রোন তৈরির একটি কারখানাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে, দুই নেতার গাড়ি বহর হামলার তীব্রতা টের পেয়েছে এবং তারা ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। অপর একটি সূত্রের দাবি, গ্রিসের প্রধানমন্ত্রী এবং জেলেনস্কির অবস্থান থেকে সাড়ে ৪শ মিটারের মত দূরুত্বে এই ক্ষেপনাস্ত্র হামলা চলিয়েছে রাশিয়া।

হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, হয়ত তারা কোথায় হামলা করছে তা পরোয়া করে না নয়ত তাদের সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নিজেদেরই কোনো নিয়ন্ত্রণ নেই।

ইউক্রেনের নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন। হামলার আগে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে শহরটি ঘুরিয়ে দেখিয়েছেন। যেটি গত ২ মার্চ রাশিয়ার হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ৫ জন শিশুসহ ১২ নিহত হয়।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন