23 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর মালিবাগের চৌধুরী পাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো. নুরুন্নবী (৫১)। এই নিয়ে মৃত্যুর সংখ্যা চার।

সোমবার (৭ মার্চ) বিকেল তিনটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসাইন।

তিনি বলেন, নুরুন্নবীর শরীরে ৪২ শতাংশ দগ্ধ ছিল। আগুনে দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ২ মার্চ দিবাগত রাত ১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হোন। তাদের সবাইকে ওই রাতেই শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার