22 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ‘সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থার উন্নতি’

‘সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থার উন্নতি’

মুহিত

বিএনএ ডেস্ক, ঢাকা: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল। এমন তথ্য জানিয়েছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৭ মার্চ) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ফেসবুক স্ট্যাটাসে ড. মোমেন লেখেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো।বড় ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বড় ভাইয়ের শারীরিক অবস্থার সবশেষ তথ্য তুলে ধরেন।

জানা গেছে, ৮৭ বছর বয়সী আবুল মাল আবদুল মুহিত জটিল কোনো রোগে আক্রান্ত নন। তবে ক্ষুধা না থাকায় অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন না তিনি। আর তাতে শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন সাবেক অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসা নেন।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল মাল আবদুল মুহিত।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু