24 C
আবহাওয়া
১১:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কুবি বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে ড. দুুলাল-জুলহাস

কুবি বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে ড. দুুলাল-জুলহাস

কুবি বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে ড. দুুলাল-জুলহাস

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী এবং সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জুলহাস মিয়া।

রোববার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ড. মোহা: হাবিবুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তারিক হোসেন ও অর্থনীতি বিভাগের আসাদুজ্জামান শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের হুমায়ুন কাইসার ও বাংলা বিভাগের নূর মোহাম্মদ রাজু। এছাড়া কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পার্থ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে গণিত বিভাগের মোহাম্মদ শফি উল্ল্যাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের মো. ফয়জুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে প্রত্নতত্ত্ব বিভাগের মো. মুর্শেদ রায়হান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের মো. জনি আলম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের খলিল আহাম্মদ মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, লোকপ্রশাসন বিভাগের রশিদুল ইসলাম শেখ, রসায়ন বিভাগের মিহির লাল ভৌমিক, ইংরেজী বিভাগের মো. আবুল হায়াত, পদার্থবিজ্ঞান বিভাগের মো. কাউছার আহমেদ পাটওয়ারী, পরিসংখ্যান বিভাগের মো. ফরহাদ হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সাথী রানী কুন্ডু, আইন বিভাগের মু. আবু বকর সিদ্দিক (সোহেল), পরিসংখ্যান বিভাগের মুহাম্মদ মাহাবুব রহমান মানিক ও মার্কেটিং বিভাগের প্রভাষক মাহুফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার