25 C
আবহাওয়া
১০:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

বিএনএ,  রাঙ্গামাটি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্প অর্পণের পর বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের স্মরণে  ১মিনিট নিরবতা পালন করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
রোববার (৭ মার্চ) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখা, পৌর শাখা, সদর উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীরা জেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া আলোচনা সভা আয়োজন করে।

এ সময় রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, দপ্তর সম্পাদক ও রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট’র সহ সভাপতি রফিক আহমদ তালুকদারসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাগফেরাত কামনার মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।

বিএনএ/এস এম শামসুল, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু