22 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অনলাইনে প্রতারণার শিকার মিমি

অনলাইনে প্রতারণার শিকার মিমি


বিএনএ ডেস্ক :তথ্য প্রযুক্তি আমাদের জীবনযাত্রা অনেক সহজ করেছে। এখন ঘরে বসেই বিভিন্ন পণ্য হাতের নাগালে পাওয়া যায়। তবে এ নিয়ে বিড়ম্বনারও শেষ নেই।

সম্প্রতি অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। একটি স্বনামধন্য ই-কমার্স সাইটে ওয়্যারলেস ব্লু টুথ স্পিকার অর্ডার দিয়েছিলেন তিনি। এর মূল্য ৪৪ হাজার ৪২৮ রুপি। কিন্তু এর পরিবর্তে একই কোম্পানির অন্য মডেলের স্পিকার দেওয়া হয়েছে তাকে, যেটির মূল্য ২৯ হাজার ৯৯৯ রুপি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ওই ই-কমার্স সাইটের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মিমি। এমন প্রতারণার জন্য ওই প্রতিষ্ঠানের সমালোচনাও করেন তিনি। যদিও এই ঘটনা সামনে আসার পর সেই ই-কমার্স সাইটের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার অর্ডার করা পণ্য পৌঁছে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

তবে অনলাইনের পণ্য কিনে বিড়ম্বনা মিমির কাছে নতুন নয়। গত বছরও এমন ঘটনার সম্মুখীন হন তিনি। শুটিংয়ের ফাঁকে খাবার অর্ডার করেছিলেন। কিন্তু খাবার হাতে পৌঁছানোর পর বুঝতে পারেন সেটি মোটেও খাওয়ার উপযোগী নয়। টাকার বিনিময়ে এমন বাসি খাবার পরিবেশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন মিমি।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু