27.3 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » সংরক্ষিত নারী আসন: দ্বিতীয় দিনে আ.লীগের আয় ২ কোটি ৬১ লাখ

সংরক্ষিত নারী আসন: দ্বিতীয় দিনে আ.লীগের আয় ২ কোটি ৬১ লাখ

সংরক্ষিত নারী আসন দ্বিতীয় দিনে আ.লীগের আয় ২ কোটি ৬১ লাখ

বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনে মোট ৫২২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। বুধবার (ফেব্রুয়ারি ৭) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, দ্বিতীয় দিন ঢাকা বিভাগ থেকে ১৬৭, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭, সিলেট থেকে ২২, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮, রংপুর থেকে ৬০, রাজশাহী থেকে ৪৫, খুলনা থেকে ৬৮, বরিশাল থেকে ৩৬ মনোনয়ন পত্র নেওয়া হয়েছে। এ থেকে আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।

সাধারণ আসনের মতো সংরক্ষিত আসনেও দলীয় ফরমের মূল্য ৫০ হাজার টাকা। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) মনোনয়ন বিক্রির প্রথম দিন ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ