24 C
আবহাওয়া
১১:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী রিংকু জীবিত উদ্ধার

তুরস্কে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী রিংকু জীবিত উদ্ধার

তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থী রিংকু জীবিত উদ্ধার

বিএনএ: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবন থেকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ গোলাম সাইদ রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তুরস্কের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মুহাম্মদ গোলাম সাইদ রিংকু তুরস্কের কাহারামানমারাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু, তুরস্কের বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশন।

এছাড়া আনকারাস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, রিংকু শারীরিকভাবে বেশ দুর্বল। আপাতত তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

রিংকুর গ্রামের বাড়ি বগুড়ায়। নিখোঁজের খবরে তার বাড়িতে শুরু হয় শোকের মাতম। তবে খোঁজ মেলায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মাঝে। প্রায় ৭ বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে তুরস্কে যান রিংকু। গত শুক্রবারই শেষ পরীক্ষা দেন তিনি। পড়াশোনা শেষে দেশে ফেরা পরিকল্পনা ছিল তার।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে