24 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কারাগারে কয়েদির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানিগঞ্জ) এক কয়েদি হাসপাতালে মৃত্যু হয়েছে। তার নাম মো. আবু সাঈদ(৪৫)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ওই কয়েদি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী জুয়েল তালুকদার জানান, ভোরের দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আবু সাঈদ কোন মামলায় সাজা ভোগ করছিলেন তা জানাতে পারেননি কারারক্ষী।

তিনি জানান, আবু সাঈদের বাবার নাম মৃত হাফেজ মিয়া। তার বিস্তারিত বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কারারক্ষীর কাছে জানতে পারি মৃত আবু সাঈদ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ছিল।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে