22 C
আবহাওয়া
১:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারি

বাঁশখালীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারি

বাঁশখালীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারি

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এক কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারি হয়েছে।রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুড়া আহমদিয়া পাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় অনেকে ভোটকেন্দ্র ছেড়ে দিগ্বিদিক ছুটতে থাকেন। পরে পুলিশ এসে দুই পক্ষকে ধাওয়া দেয়। ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থীর মুজিবুর রহমানের সমর্থকরা অবস্থান করছিলেন। চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন তার সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে ভোট দিতে ভোটারদের প্রলুব্ধ করছিলেন। এতে ঈগলের সমর্থকেরা ক্ষেপে যায়।  এ সময় দুইপক্ষের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু