22 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সোনার দাম অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে

সোনার দাম অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে

সোনার দাম

বিএনএ: দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়িয়েছে। স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

বাজুস জানায়, সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা।

গত ৩০ ডিসেম্বর ভালোমানের স্বর্ণের প্রতি ভরিতে বাড়ানো হয়েছিল এক হাজার ১৬৬ টাকা। এ অনুযায়ী ২২ ক্যারেটে দাম বেড়ে দাঁড়ায় ৮৮ হাজার ৪১৩ টাকা। এটিই তখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল।

শনিবার (৭ জানুয়ারি) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দেয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার ৬০৫ টাকা। ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭৪ হাজার ২৪১ টাকা ও ৬১ হাজার ৮৭৭ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। এ অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৭১৪ টাকা। ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম এক হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হয়েছে এক হাজার ৪৯ টাকা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু