30 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হামলার পর যুক্তরাষ্ট্রে ফের অধিবেশন শুরু

হামলার পর যুক্তরাষ্ট্রে ফের অধিবেশন শুরু

হামলার পর যুক্তরাষ্ট্রে ফের অধিবেশন শুরু

বিএনএ, ঢাকা : মার্কিন পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার পর কংগ্রেসের যৌথ অধিবেশন ফের শুরু হয়েছে। বৈঠকে জো বাইডেনকে বিজয়ের সনদ দিতে রিপাবলিকান দলের কয়েক আইনপ্রণেতা আপত্তি জানালে তা ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে। বাইডেনকে প্রত্যয়নের পক্ষে ভোট পড়েছে ৯৩টি।

বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ হামলা চালায়।হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত অনেকে। নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়।

ক্যাপিটল ভবনে হামলাকালে কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। কংগ্রেস যৌথ অধিবেশনের বিরোধিতা করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার ট্রাম্প সমর্থক, যাদের মধ্যে উগ্রপন্থি বিভিন্ন গ্রুপের সদস্যরাও ছিলেন।

এই সমাবেশের অল্প একটু দূরে গিয়ে কয়েকশ ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা।তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত