28 C
আবহাওয়া
৬:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন

মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন


বিএনএ, ঢাকা: রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তবে সর্বশেষ রাত সোয়া আটটার খবর অনুযায়ী যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে রাস্তায় যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি। আগুনের কারণ ও হতাহত সম্পর্কে তাই প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি রোজিনা আক্তার।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু