24 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাল্যবিবাহ সমাজের অভিশাপ-গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাল্যবিবাহ সমাজের অভিশাপ-গণশিক্ষা প্রতিমন্ত্রী

'প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ'

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন,বাল্যবিবাহ সমাজের অভিশাপ। এটি নারীর বিকাশ ও স্বাবলম্বী হবার বড় একটি বাধা; যা দেশের অগ্রগতির অন্তরায়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কোন দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সমাজকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকারের প্রয়াস অব্যাহত আছে।

প্রতিমন্ত্রী সোমবার(৬ ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাট হ্যালিপ্যাড মাঠে রাজারহাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাল্যবিবাহ রোধে স্কুল কারিকুলামে বিষয়টি তুলে ধরতে মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরকার ন্যাশনাল হেল্প লাইন, ১০৯ ও ৯৯৯ চালু করেছে, এই সংখ্যাটি প্রাথমিক ও মাধ্যমিকের সকল বইয়ের পেছনে প্রিন্ট করে দেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে