বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর হালিশহর থানাধীন টোল রোডের ব্রিজে সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি লম্বা কিরিচ, লোহার রড ও ১টি মিনি ট্রাক। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রুবেল(৩৪), মো. আনোয়ার হোসেন(২৮) ও মো. ওসমান গণি প্রকাশ সুমন প্রকাশ সুমন হোসেন(২৮০)।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনসংযোগ কর্মকর্তা মো. আরাফাতুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্রসহ একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
![]()

