23 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » তানজানিয়ায় বিমান বিধ্বস্ত , নিহত ১৯

তানজানিয়ায় বিমান বিধ্বস্ত , নিহত ১৯

তানজানিয়ায় বিমান বিধ্বস্ত , নিহত ১৯

বিএনএ, ঢাকা: তানজানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর)দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

তানজানিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের (টিবিসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার পর ২০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রেসিশন এয়ারের ওই বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দারুস সালাম শহর থেকে ছেড়ে আসা বিমানটি ঝড় ও ভারি বৃষ্টির কারণে স্থানীয় সময় রোববার সকালে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়।
ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানটি ভিক্টোরিয়া হ্রদে প্রায় পুরোপুরি ডুবে গেছে। বিমানটির সবুজ-বাদামি রঙের পেছনের অংশ কেবল পানির ওপরে দৃশ্যমান।

বুকোবা বিমানবন্দরটি আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়ার তীরে অবস্থিত। আর প্রেসিশন এয়ার তানজানিয়ার সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন বিমান সংস্থা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে