24 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক হায়াত হত্যার দুই দিন পর মামলা

সাংবাদিক হায়াত হত্যার দুই দিন পর মামলা


বিএনএ, খুলনা: বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক ও বিএনপি নেতা হায়াত উদ্দিন হত্যার দুই দিন পর থানায় মামলা হয়েছে। গতকাল রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।

নিহত হায়াত উদ্দিন (৪২) এর বাড়ি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালী এলাকায়। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। হায়াত উদ্দিন একসময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বাগেরহাট সদর থানার ওসি মোঃ মাহমুদ—উল—হাসান বলেন, নিহত হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় একই এলাকার বিএনপি কর্মী মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালী এলাকায় একটি দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। এ সময় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ মর্গে হায়াত উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতে জানাজার পর নিজ বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে