29 C
আবহাওয়া
১২:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রলীগকে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

ছাত্রলীগকে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

ছাত্রলীগকে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

বিএনএ, ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ দাবি তুলেন।

একই সঙ্গে মাহমুদুর রহমান শেখ মুজিবের সব ভাষ্কর্য অপসারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ এবং ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করার দাবি জানান।

যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করা দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, বিচারবিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির জন্য দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল। বাংলাদেশের মিডিয়া এখনও ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে। মৌলবাদ ও ইসলামি জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করেছে বাংলাদেশের মিডিয়া।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু