30 C
আবহাওয়া
১:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে ১৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৯৫ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে আড়াই হাজার। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে করোনা ভাইরাসের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৫৪১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৫ হাজার ৭০ জনের।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৫৬৪ জন এবং মারা গেছেন ৪৭ জন। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩২৫ জন।

এছাড়া, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ১১৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯২৯ জন এবং মারা গেছেন ৪৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭১০ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত