28 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বিএনএ নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বয়রা গ্রামের মৃত কিতাব আলীর ছেলো আইবুল  মিয়া (৫০), তার স্ত্রীর আবেদা  আক্তার (৪০) ও মেয়ে পিংকি আক্তার (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে খাজিলিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান,বয়রা গ্রামের আইবুল মিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পান। ঘরের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কয়েকদিন ধরে তার নামে বরাদ্দকৃত ঘরটিতে মোটরের সাহায্যে পানি দিয়ে আসছিসেলেন তিনি। বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঘরে পানি দিতে গিয়ে সেখানে থাকা ছেঁড়া তারে অসাবধানতাবশত জড়িয়ে যান।

সে সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আবেদা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মা ও বাবাকে বাঁচাতে এগিয়ে যান মেয়ে পিংকী। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পিংকীর কোলে তখন তার ১৮ মাসের মেয়ে তাসছিম আক্তার ছিল। শিশুটি বিদ্যুৎস্পর্শের সময় তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হয়।  স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  তিনজনকেই মৃত ঘোষণা  করেন কর্তব্যরত চিকিৎসক।

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান,  হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট তিনজনই মারা গেছেন। আহত শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু