25 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চীনের হাতে তাইওয়ানের পতন বিপর্যয় সৃষ্টি করবে: ওয়েন

চীনের হাতে তাইওয়ানের পতন বিপর্যয় সৃষ্টি করবে: ওয়েন


বিএনএ, বিশ্বডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সতর্ক করে দিয়ে বলেছেন, চীনের হাতে তাইওয়ানের পতন হলে তা এশিয়ার শান্তি ও গণতন্ত্রের জন্য বিপর্যয় বয়ে আনবে। তিনি ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে তাইওয়ানের ওপর চীনের পক্ষ থেকে সামরিক চাপ বৃদ্ধি করা হচ্ছে বলেও খবর দিয়েছেন।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং এই ভূখণ্ডের পুরোপুরি স্বাধীন হয়ে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে। অন্যদিকে চীনের মোকাবিলায় তাইওয়ানকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করার কাজে সহযোগিতা করছে সাম্রাজ্যবাদী আমেরিকা।
সাই ইং ওয়েন বলেন, তাইওয়ান সামরিক সংঘাত চায় না তবে আত্মরক্ষার জন্য যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

গত চার দিনে চীনের প্রায় ১৫০টি যুদ্ধবিমান এডিআইজেড নামি পরিচিত তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন এরিয়ার আকাশে টহল দিয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান এই অভিযোগ করে আসছে যে, এই দ্বীপের আকাশসীমার কাছে চীনা বিমানবাহিনীর আনাগোনা বেড়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন