24 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভাসানচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক

ভাসানচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক

ভাসানচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক

বিএনএ নোয়াখালী: নোয়াখালীর ভাসানচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গাকে  হাতিয়ার স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৫ অক্টোবর) স্বর্ণদ্বীপ এলাকায় দেখে  তাদের আটক করে স্থানীয়রা। এরমধ্যে ১৫ জন শিশুও রয়েছে। বাকিরা বিভিন্ন বয়সী বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, ৪৫ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে। তাদের মধ্যে ১৫ জন শিশু, বাকিরা বিভিন্ন বয়সের। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে নৌকার মাঝি কৌশলে তাদের স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে চলে যায়। দুই দিন ধরে তারা না খেয়ে আছে বলে জানান তিনি।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,  হাতিয়ার একদল কোস্টগার্ড সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরে এসে পৌঁছায়নি তারা। ফিরে এলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে