31 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কঙ্গোতে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

কঙ্গোতে বিমান বিধ্বস্ত, নিহত ১৪


বিএনএ, বিশ্বডেস্ক :কঙ্গোতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হায়।

নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাইয়ে তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া।

কঙ্গোলিজ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে এক বিবৃতিতে জানান, দুই জেনারেল কর্মকর্তার পাশাপাশি প্রতিনিধিদলের ১২ সদস্য এবং উড়োজাহাজের ক্রুরাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, উড়োজাহাজটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে ফিরছিল। পথে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর কেনজে এলাকায় এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা সবাই নিহত হন।

সামরিক মুখপাত্র এফোমি একেঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ত্রিফন কিন-কিয়েই মুলুম্বাও বলেছেন, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ