25 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে খালের পানিতে ডুবে ১০ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

বরিশালে খালের পানিতে ডুবে ১০ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

বাঁশখালীতে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিএনএ, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে খালে পরে তামান্না তামিদার (১৫) নামে ১০ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেহের গতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

তামান্না দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের আব্দুল বারেক তামিদারের মেয়ে ও জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তামান্না সকালে বাড়ির পাশের খালে হাতমুখ ধুতে যান। অসাবধানতাবশত পানিতে পড়ে যান।

সাঁতার না জানায় খালের গভীর পানিতে ডুবে যায়। পরে তামান্নাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরবর্তীতে আশেপাশের লোকজন মিলে ২ ঘণ্টা জাল দিয়ে খোঁজাখুঁজি করে তামান্নাকে উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বিএনএ/ কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!