24 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে বিদেশ যাত্রী

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে বিদেশ যাত্রী

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে বিদেশ যাত্রী

বিএনএ, ঢাকা: রাজধানীর কাকরাইলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে সোহেল রানা (২৫) নামে এক বিদেশ যাত্রী। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় প্রতারক চক্রটি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন।

সোহেল রানার মামাতো ভাই শরীফ বলেন, সোহেল রানা আজ চাঁদপুর থেকে লঞ্চে করে সদরঘাট নামেন। এরপর তিনি বাসে গুলিস্তান আসছিলেন। বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বাসের লোকজন তাকে কাকরাইল ইসলামিয়া ব্যাংক সেন্টাল হাসপাতালের সামনে নামিয়ে দেয়। পরে এক পথচারী তার পাসপোর্ট দেখে ফোন দিলে আমরা গিয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও বলেন, সোহেল রানা সৌদি আরবে যাওয়ার জন্য ৫০ হাজার টাকা নিয়ে ট্রাভেল এজেন্সিতে আসতে ছিলেন। প্রতারক চক্রের সদস্যরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কাকরাইল থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। চিকিৎসক তাকে ভর্তি রেখেছেন।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে