25 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এমপি গিয়াস উদ্দিন মারা গেছেন

সাবেক এমপি গিয়াস উদ্দিন মারা গেছেন


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে ভারতের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গিয়াস উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। গত ১৭ আগস্ট ভারতের ওই হাসপাতালে তাঁর কিডনি স্থানান্তর হয়। পরে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গিয়াস উদ্দিন আহমেদ ১৯৫৪ সালে ৯ মে জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাসি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এমএসএস ও এলএলবি ডিগ্রী অর্জন করেন।

গিয়াস উদ্দিন আহমেদ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

প্রয়াত এই সংসদ সদস্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!