22 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিমানবন্দরে পিসিআর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ

বিমানবন্দরে পিসিআর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ


বিএনএ ডেস্ক : আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়।গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, বিভিন্ন জায়গায় (দেশ) এখন নতুন করে কন্ডিশন দেওয়া হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে (এই শর্ত) দিয়েছে।

’বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। যত কুইকলি পারে দুই-তিনদিন/সাতদিন, কুইক টাইমে না হলে তো আপনি ওই দেশে যেতে পারছেন না।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে তিন জায়গা (বিমান বন্দর) থেকে। প্রাইমারিলি ঢাকা বিমানবন্দরে হবে কিন্তু আলোচনার মধ্যে তিনটি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর) এয়ারপোর্টই আছে।’

কত সময়ের মধ্যে রিপোর্ট দিতে পারবে- এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা কথা বলে দেখেছি ৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু