29.1 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - আগস্ট ৬, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় বৃক্ষমেলা কর্মসূচির উদ্বোধন

ছাগলনাইয়ায় বৃক্ষমেলা কর্মসূচির উদ্বোধন


ছাগলনাইয়া প্রতিনিধিঃ “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজে প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।

উপজেলা বন কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান’র সভাপতিত্বে এবং সাংবাদিক নিজাম উদ্দিন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার, ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদ মামুন, ছাগলনাইয়া একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নার্সারি মালিক সমিতির সভাপতি মির্জা সামছুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন। তারই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে আহবান করছি আসুন গাছ লাগান, পরিবেশ বাঁচান।

বিএনএ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন

Loading


শিরোনাম বিএনএ