24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল

কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল

কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল

বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে মানুষের কঙ্কাল ভেসে এসেছে। রোববার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্টে কঙ্কালটি ভেসে আসে।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম।

তিনি জানান, জেলেরা সকালে মাছ শিকার করতে গেলে আবর্জনার সঙ্গে একটি কঙ্কাল দেখতে পান, পরে পুলিশে খবর দেয়া হলে কঙ্কাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি অন্তত ১০ দিন আগে সাগরে কোন দুর্ঘটনায় মারা গিয়েছে। এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে