24 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলঙ্কার বন্দরের কাছে চীনা যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কার বন্দরের কাছে চীনা যুদ্ধজাহাজ


বিএনএ, বিশ্বডেস্ক : শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্তের হামবানতোতা বন্দরের কাছে পৌঁছে গেছে চীনের জাহাজ ইউয়ান ওয়ান ৫। ১১ থেকে ১৭ অগস্টের মধ্যে জাহাজটি বন্দরে পৌঁছে যাবে।

এই জাহাজটি ব্যালেস্টিক মিসাইল ট্র্যাক করতে পারে। জাহাজে প্রচুর অ্যান্টেনা লাগানো। স্যাটেলাইট সিগন্যালও ধরতে পারে অ্যান্টেনা। জাহাজে চারশ জন কর্মী আছেন।

তাইওয়ান ঘিরে চীনের সামরিক ড্রিলের পাশাপাশি শ্রীলঙ্কায় জাহাজ পাঠানোর ঘটনা ঘটলো। যদি এই জাহাজটি শ্রীলঙ্কার বন্দরে থাকে, তাহলে তারা ভারতের মিসাইল পরীক্ষার উপরেও নজর রাখতে পারবে। ভারত মিসাইল পরীক্ষা করলে তার বিস্তারিত তথ্য চীন পেয়ে যাবে।

চীনের এই জাহাজ নিয়ে ভারত উদ্বিগ্ন। জাহাজটি চীনের ন্যাশনাল প্রসেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করে এবং তাতে প্রচুর সামরিক যন্ত্রপাতি লাগানো।

শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র নালিন হেরাথ জানিয়েছেন, ভারতের উদ্বেগের বিষয়টি তারা জানেন। কিন্তু এটি ‘রুটিন মহড়া’। হেরাথ বলেছেন, ভারত, চীন, রাশিয়া, জাপানের মতো দেশের জাহাজ জলসীমায় ঢোকার অনুমতি চাইলে, তা সঙ্গে সঙ্গে দেয়া হয়।

২০১৪ সালে চীনের সাবমেরিন হামবানতোতা এসেছিল। ভারত তীব্র প্রতিবাদ জানানোর পর আর এরকম ঘটনা ঘটেনি। এবারো শ্রীলঙ্কা বলছে, শুধু পর্যবেক্ষণের কাজেই চীন এই জাহাজ ব্যবহার করবে।

ঘটনা হলো হামবানতোতা বন্দর ৯৯ বছরের লিজে চীনের এক কোম্পানির হাতে তুলে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কাছ থেকেও ঋণ হিসাবে প্রচুর অর্থ বকেয়া রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।দদদদ

 

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!