24 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৫ আগস্ট) এক বিবৃতিতে বলেছে, ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপের পাশাপাশি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করেছেন। ঐ বিবৃতিতেই পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়েছে।

এশিয়া সফরের শেষ পর্যায়ে বর্তমানে জাপানে রয়েছেন পেলোসি। এর আগে গত মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছান তিনি। পেলোসির এই সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এ জন্য ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল চীন।

পেলোসির সফরের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। আগামী রোববার দুপুর নাগাদ চীনের ছয়টি অঞ্চলে এই মহড়া চলবে। এতে দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়েছে তাইওয়ান। ১৯৯৬ সালে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সবচেয়ে বৃহত্তম এই মহড়ায় চীনের কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নিয়েছে এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে তাইওয়ানের সঙ্গে অন্যান্য দেশের উড়োজাহাজ যোগাযোগও বিঘ্নিত হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!